২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৭ মে ২০২২ www.24ghonta.news১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২৬ শাওয়াল ১৪৪৩ হিজরি

কালুরঘাট সেতুতে ওয়াগন ট্রেনের বগি লাইন চ্যুত, যানচলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ মে, ২০২২ । ১১:৫৩ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ওয়াগন ট্রেন লাইন চ্যুত হওয়ায় যানবাহন পারাপার বন্ধ হয়ে গেছে। এতে সেতুপারাকারী জন সাধারণ দুর্ভোগে পড়েছেন।

শুক্রবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নগরগামী ওয়াগন ট্রেনের একটি বগি সেতু মাঝখানে লাইন চ্যুত হয়।

তবে দূর্ঘটনা কবলিত বগিটি সেতুতে রেখে ইঞ্জিনসহ অন্যান্য বগিগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু জানান, নগরমুখী ওয়াগণ ট্রেনের শেষ বগিটি সেতু ঠিক মাঝখানে লাইন চ্যুত হয়েছে। ফলে সেতুতে যানচলাচল বন্ধ রয়েছে। সেতুর দু’প্রান্তে শতশত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

এঘটনায় অনেকে নদী দিয়ে নৌকা ও সেতু হেঁটে পারাপার করছেন বলে জানিয়েছেন নগরগামী বোয়ালখালী বাসিন্দা শ্রীচরণ বিশ্বাস।

চট্টগ্রাম-দোহাজারী এ রুটে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ কেন্দ্রের ফার্নেস তেলবাহী ওয়াগন ট্রেন চলাচল করে। সেটি আজ বিকেলে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য ফার্নেস তেল নিয়ে যায় এবং নগরে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সেতু বন্ধ রেখে সেতুটি সংস্কার করে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার বিকেল ৫টায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড.মো.হুমায়ুন কবীর সেতুটি পরিদর্শন করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন