২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৮ মে ২০২২ www.24ghonta.news১৪ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২৭ শাওয়াল ১৪৪৩ হিজরি

ব্যাংকারের সাথে ঘর বাঁধলেন সানাই মাহবুব

ব্যাংকারের সাথে ঘর বাঁধলেন সানাই মাহবুব
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ মে, ২০২২ । ৩:৪৪ বিকাল

দেশের আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। তিন বছর আগে সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন বলে খবর নিশ্চিত করেছিলেন নিজেই। এরপর তিনবছরে বিয়ের আর কোন খবর নেই।

তবে তিনবছর পর শুক্রবার সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বসেছেন এ অভিনেত্রী। বেসরকারি একটি ব্যাংকে কর্মরত আবু সালেহ মুসার সাথেই তার বিয়ে হয়। মুসা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকার বাসিন্দা আনছার আলীর ছেলে।

সানাই মিডিয়ার কাজের চেয়ে অন্যান্য ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচিত ছিলেন। শরীরে সার্জারি করানো, ফেসবুক লাইভে এসে নানা রকম মন্তব্য আর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপনের জন্য বেশি আলোচনায় ছিলেন তিনি।

তবে ২০২১ সালে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সানাই। তার পর থেকেই আর আলোচনায় নেই তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায়নি তাকে।

২৪ ঘন্টা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন