২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৮ মে ২০২২ www.24ghonta.news১৪ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২৭ শাওয়াল ১৪৪৩ হিজরি

নিজ বাসা থেকে নব-গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ মে, ২০২২ । ৩:৫৭ বিকাল

বিউটি রানী নামে ২০ বছর বয়সী এক নব-গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৭ মে) দিনগত রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা ধামোর ইউনিয়নের জুগিকাটা গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, নব-গৃহবধূ বিউটি রানী একই গ্রামের বিদ্যামহনের ছেলে উজ্জলের স্ত্রী। সে একই উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানি গ্রামের জতিসের মেয়ে।

এ ঘটনায় মৃতের বাবার বাড়ির লোকেরা অভিযোগ করছেন তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে ঘটনার পর থেকে মৃতের স্বামী মানষিক ভাবে অসুস্থ্য হয়ে পড়লে তাকে পুলিশ পাহাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ দেখে চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এদিকে বিউটির বাবা জতিস ও পরিবারের লোকেরা অভিযোগ করেন, ১১ মাস আগে পারিবারিক ভাবে বিউটির বিয়ে হয় উজ্জলের সাথে। এর মাঝে বিউটি বাবার বাড়িতে জানায় উজ্জল বিয়ের পর একই এলাকায় নতুন এক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন।

এ বিষয়ে স্বামীকে একাধীকবার বাধা দিলে তাদের মাঝে ঝগড়া বিবাদ শুরু হয় বলে জানায়। এখন বিউটিকে পরকিয়া প্রেমের সম্পর্কের কারণে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

২৪ ঘন্টা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন