২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৯ মে ২০২২ www.24ghonta.news১৫ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২৮ শাওয়াল ১৪৪৩ হিজরি

দেশে করোনা শনাক্ত ৪০ জন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ মে, ২০২২ । ৬:৪০ সন্ধ্যা

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন শনাক্ত হয়েছেন। যদিও এ সময়ে মৃত্যুর ঘটনা ঘটেনি। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন ৪০ জন নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত গিয়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৪৪৭ জনে।

বিজ্ঞপ্তি বলছে, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ২৯ হাজার ১৩০ জন। এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ দুই হাজার ৪২২ জন।

সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে পাঁচ হাজার ৫৫ এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৯৩টি। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪১ লাখ ১২ হাজার ৯০২টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যুর ঘটনা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন