২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩০ মে ২০২২ www.24ghonta.news১৬ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২৯ শাওয়াল ১৪৪৩ হিজরি

কোতোয়ালীতে সাড়ে ৬ লাখ টাকার ইয়াবা নিয়ে ধরা ২ যুবক

কোতোয়ালী,ইয়াবা 1
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ মে, ২০২২ । ৩:২৮ বিকাল

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন দিদার মার্কেটের সামনে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় ৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ২২৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গতকাল রবিবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার সময় ইয়াবা বিকিকিনির গোপন খবরে অভিযান চালিয়ে পুলিশ ইয়াবাসহ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, আব্দুল হালিম (৩৪) ও আরফাতুল ইসলাম (২৮)। আটকের তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসেন।

তিনি বলেন, দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

২৪ ঘন্টা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন