২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩০ মে ২০২২ www.24ghonta.news১৬ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২৯ শাওয়াল ১৪৪৩ হিজরি

করণের হাত ধরে রিমেকে সাইফপুত্র ইব্রাহিম?

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ মে, ২০২২ । ৪:৪১ বিকাল

আলিয়া ভাট-বরুণ ধাওয়ান থেকে জাহ্নবী কাপুর-অনন্যা পান্ডে—তারকার সন্তানদের বলিউডে অভিষেক করাতে প্রযোজক-নির্মাতা করণ জোহরের জুড়ি নেই।

খবরে প্রকাশ, ধর্ম প্রডাকশনের কর্ণধার করণ জোহর নাকি এবার সাইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খানকে বলিউডে অভিষেক করাতে চলেছেন।

গুঞ্জন চাউর, করণ জোহর ও ফক্স স্টার স্টুডিয়ো এই স্টার কিডকে লঞ্চ করতে চলেছে। জনপ্রিয় মালয়ালাম ‘হৃদয়ম’ সিনেমার হিন্দি রিমেকে অভিনয় করতে চলেছেন ইব্রাহিম।

একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলেছে, “এটি ইব্রাহিমের অভিষেকের জন্য সেরা প্রকল্প। ইব্রাহিমের জন্য উপযুক্ত সিনেমা খুঁজছিলেন করণ। বিয়ে ও পিতৃত্বের স্বাদ নেওয়া এক বর্বর ছাত্রের ‘হৃদয়ম’-এর চরিত্রটি ইব্রাহিমের জন্য সঠিক।”

বলিউড বাবলের খবর, সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে এবং সারা আলি খানের ভাই ইব্রাহিম আলি খান এখন করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। এই সিনেমায় রয়েছেন আলিয়া ভাট, রণবীর সিং, ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জয়া বচ্চন।

২০১৬ সালের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর পর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দিয়ে নির্মাতা হিসেবে কামব্যক করছেন করণ জোহর।

বলিউডের প্রভাবশালী প্রযোজক-নির্মাতা করণ জোহর। আর তাঁর জন্মদিন বিশেষ হবে না, তা কি হয়? তবে এবারের জন্মদিন ছিল আরও বিশেষ। কারণ, এবার ২৫ মে ছিল তাঁর ৫০তম জন্মদিন। জন্মদিনের পার্টিও ছিল বেশ জাঁকজমক। বলিউডের প্রায় সব তারকা হাজির হয়েছিলেন সেই বিগ ব্যাশে। বলার অপেক্ষা রাখে না, ভারতের বিনোদন ইন্ডাস্ট্রির জন্য দিনটি ছিল বিশেষ।

সেই আয়োজনে হাজির হয়েছিলেন সালমান খান, শাহরুখ খান, মনীশ মালহোত্রা, আনুশকা শর্মা, শহিদ কাপুর, রশ্মিকা মন্দানা, মাধুরী দীক্ষিত, কাজল, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, রিতেশ দেশমুখ, ফারাহ খান, রণবীর সিং, রণবীর কাপুর, নীতু কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খানসহ অনেকেই।

এ বছরের শুরুতে করণ জোহর ঘোষণা দিয়েছিলেন, ‘হৃদয়ম’ শুধু হিন্দি ভাষায় রিমেক করবেন না, তামিল ও তেলেগু ভাষায়ও করবেন। অরিজিনাল ‘হৃদয়ম’ সিনেমার পরিচালক বিনীত শ্রীনিবাস। কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন প্রণব মোহনলাল ও কল্যাণী প্রিয়দর্শন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন