২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩১ মে ২০২২ www.24ghonta.news১৭ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ১ জিলকদ ১৪৪৩ হিজরি

হাটহাজারীতে ৪ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মে, ২০২২ । ৮:৪৫ রাত

হাটহাজারী প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকার বউ-বাজার ও হাসপাতাল গেইট এলাকায় অভিযান চালিয়ে ৪টি ওষুধের দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ওষুধ প্রশাসন। অবৈধ ওষুধ রাখা ও লাইসেন্স নবায়ন না করার দায়ে আজ মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২টার দিকে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু রায়হান ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম।

অভিযানে বউবাজার এলাকার সিয়াম মেডিসিন সেন্টারকে ১৫ হাজার, মেসার্স আল রহমান ফার্মেসিকে ১০ হাজার, হাসপাতাল গেইট এলাকার ইহসান ফার্মেসিকে ৫ হাজার ও মক্কা মেডিসিন হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও ওষুধ প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে অবৈধ ওষুধ রাখা ও লাইসেন্স নবায়ন না করার দায়ে ৪ ফার্মেসিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন