২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩১ মে ২০২২ www.24ghonta.news১৭ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ১ জিলকদ ১৪৪৩ হিজরি

সংবাদ প্রকাশের পর আবর্জনা মুক্ত হলো আনোয়ারা ট্রাফিক পুলিশ বক্স

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মে, ২০২২ । ১১:৫৫ রাত

আনোয়ারা প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারের “ট্রাফিক পুলিশ বক্সের যেন ময়লা আবর্জনার স্তূপ” শিরোনামে সংবাদ প্রকাশকের পর আবর্জনায় মুক্ত হলো ট্রাফিক পুলিশ বক্স।

মঙ্গলবার (৩১ শে মে) সরেজমিনের পরিদর্শন করা দেখা যায়, ট্রাফিক পুলিশ বক্সের চার পাশের নোংরা পানির নিষ্কাশনের জন্য ড্রেনেজ পরিষ্কার এবং ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করে সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে।

পথযাত্রী শেখ আবদু্ল্লাহ্ বলেন, খবর প্রকাশের পর ট্রাফিক পুলিশ বক্সের বিষয়টা নজরে আসার পর ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। চাতরী চৌমুহনী বাজারের ট্রাফিক পুলিশ বক্সের ইনচার্জকে এই রকম সুন্দর একটা উদ্দ্যােগ গ্রহণ করা জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

এই ব্যাপারে আনোয়ারা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মোঃ হাফিজুর রহমান বলেন, আসলে বিষয়টা খুব দুঃখ জনক, এই মাসে সড়ক উন্নয়নের জন্য ট্রাফিক পুলিশ বক্সটা ভেঙ্গে অন্য জায়গা জায়গা হস্তান্তর করার কথা ছিল। সংবাদ প্রকাশের পর বিষয়টা আমার নজর আসলে আমি তাৎক্ষণিক ভাবে নোংরা পানির নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থাসহ ময়লা আবর্জনা পরিষ্কার সহ ইট, বালি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। আশেপাশের দোকানদারকে বিশেষ অনুরোধ জানাচ্ছি ময়লা আবর্জনা না ফেলার জন্য, যদি কেউ আদেশ অমান্য করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন