২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ জুন ২০২২ www.24ghonta.news১৮ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২ জিলকদ ১৪৪৩ হিজরি

শাহ আমানত বিমানবন্দরে ৩৪ সোনার বারসহ যাত্রী আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ জুন, ২০২২ । ৩:০২ বিকাল

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪টি স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

বুধবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণের বার ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ওই যাত্রীর পরিচয় জানা যায়নি।

বিমানবন্দর কাস্টমসের একজন কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার ওই যাত্রীর কাছ থেকে ওই স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন