২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ জুন ২০২২ www.24ghonta.news১৮ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২ জিলকদ ১৪৪৩ হিজরি

হালদা থেকে ১২ কেজি ওজনের মৃত কাতলা মাছ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ জুন, ২০২২ । ৪:১৪ বিকাল

দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে ১২ কেজি ওজনের একটি মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুন) সকাল ১০টার দিকে নৌ পুলিশের একটি দল এই মৃত মাছটি উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে হালদা অস্থায়ী নৌ ক্যাম্পের এএসআই ওমর ফারুক বলেন, সকাল আনুমানিক ১০টার আগে আজিমের ঘাট এলাকা হতে ভেসে আসা মৃত কাতলা মাছটি ভেসে আসতে স্থানীয়রা দেখতে পায়।

খবর পেয়ে আমরা ফোর্স নিয়ে মৃত কাতলা মাছটি উদ্ধার করি। মাছটির ওজন ১২ কেজি, দৈর্ঘ্য ৩.৫ ফুট, (প্রস্থ ২.৫ পেট বরাবর)। মাছটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মাছটি হালদা গবেষকদের মাধ্যমে ল্যাবে পাঠানোর কথা জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন