২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ জুন ২০২২ www.24ghonta.news১৮ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ২ জিলকদ ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ান বারৈয়ারঢালা ইউপি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ জুন, ২০২২ । ৯:৫৪ রাত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন বনাম ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন অংশ নেয়। খেলায় বারৈয়ারঢালা ইউনিয়ন ১ গোলে বাঁশবাড়িয়া ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এসময় খেলোয়াড়দের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন শত শত ক্রীড়ামোদী দর্শক। উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এ রানারআপ দলের মাঝে ট্টপি তুলে দেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম,ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, রেহান উদ্দিন রেহান,সাংবাদিক শেখ সালাউদ্দিন, জাহেদুল আনোয়ার চৌধুরী, কামরুল ইসলাম দুলু,সাইদুল হক, শেখ সাইফুল ইসালাম রুবেল, ইকবাল হোসেন রুবেল, সঞ্জয় চৌধুরী, অশোক দাশ, পৌর কাউন্সিল শফিউল আলম চৌধুরী মুরাদ,দিদারুল আলম এ্যাপেলো, ফজলে এলাহি পায়েলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন