২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২ জুন ২০২২ www.24ghonta.news১৯ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ৩ জিলকদ ১৪৪৩ হিজরি

রাউজানে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ । ৭:৩৩ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন রাউজান প্রেসক্লাব।

বৃহস্পতিবার (২ জুন) সকালে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,সরকারের যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে এবং বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতায় করার জন্য আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, ইউপি চেয়ারম্যান নুরুল আবছার বাশি।রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সাধারণ সম্পাদক এম রমজান আলী, সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন হাবিবি, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, লোকমান আনছারী, আরফাত হোসাইন, আলাউদ্দিন, সাংবাদিক আবিদ মাহমুদ,রায়হান ইসলাম।

উল্লেখ্য, আব্দুস সামাদ শিকদার বুধবার (৩১ মে) রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন