২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২ জুন ২০২২ www.24ghonta.news১৯ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ৩ জিলকদ ১৪৪৩ হিজরি

চালের দাম বৃদ্ধি ও অতিরিক্ত মজুদঃ চাক্তাইয়ে ৬ আড়তদারকে জরিমানা, একটি সিলগালা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ । ৭:৪৬ রাত

চট্টগ্রাম নগরীর পাইকারী বাজার চাক্তাইয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী কর্তৃক চালের দাম বৃদ্ধি ও অতিরিক্ত চাল মজুদসহ বাজার অস্থিতিশীল করার দায়ে ৬ জন আড়ৎদারকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুকের নেতৃত্বে চাক্তাই চালের আড়ত ও বন্দর মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের ও পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযানে বিভিন্ন অপরাধে খাতুনগঞ্জ-চাক্তাই চালের আড়তের এস.এ ট্রেডাসকে ৫ হাজার টাকা, সাদ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, বাগদাদ রাইচ এজেন্সীকে ২ হাজার টাকা, আল্লাহর দান চাউল ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা ও সীলগালা করা হয়। এছাড়া বন্দর মার্কেট এলাকার গরীবে নেওয়াজ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, হাশেম ব্রাদাসকে ১ হাজার টাকা, মেসার্স হাজী অহিদুর রহমানকে ১ হাজার জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক বলেন, কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম বৃদ্ধি ও অতিরিক্ত চাল মজুদ করে বাজার অস্থিতিশীল করায় অভিযান পরিচালনা করেছি। কিছু ক্ষেত্রে দেখা যায় চাল মজুদ করার লাইসেন্সে উল্লেখিত পরিমাণের বাইরে চাল মজুদ করছিল তাদের অর্থদন্ডসহ মুচলেকা নেয়া হয়েছে। পাশাপাশি একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন