২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২ জুন ২০২২ www.24ghonta.news১৯ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ৩ জিলকদ ১৪৪৩ হিজরি

সিলেটে দুর্গত এলাকার ৫০০ পরিবার পেল কেএসআরএমের ত্রাণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ । ৮:০৫ রাত

সম্প্রতি বন্যা কবলিত সিলেটে ত্রাণ সামগ্রি বিতরণ করেছে দেশের অন্যতম ইস্পাত নির্মাণ শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম। গত ২৬-৩১ মে বন্যা দুর্গত এলাকার শ্রমজীবী প্রায় ৫০০ পরিবারের কাছে কেএসআরএমের ত্রাণ সামগ্রি পৌঁছে দেওয়া হয়।

সিলেট বিভাগের বন্যা কবলিত কানাইঘাট, জগন্নাথপুর, গোবিন্দগঞ্জ, দরগাপাশা, সুনামগঞ্জ ও সিলেট সদরের বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্থ শ্রমজীবী মানুষের মাঝে কেএসআরএমের পক্ষে এসব ত্রাণ সামগ্রি বিতরণ করেন সিলেট বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক চৌধুরী, সহকারী ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলামসহ কর্মকর্তারা।

সহকারী মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক চৌধুরী এ সময় বলেন, কেএসআরএম দেশের যেকোনো সংকটময় মুহুর্তে শ্রমজীবী সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। এবারও ব্যতিক্রম হয়নি। সিলেট অঞ্চলে হঠাৎ প্লাবনে বেকায়দায় পড়া শ্রমজীবী মানুষের মাঝে কেএসআরএম ত্রাণ সামগ্রি উপহার দেওয়ার মাধ্যমে সাহায্যের হাত প্রসারিত করেছে। আমাদের এমন মানবিক কর্মকা- আগামীতেও অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন