২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩ জুন ২০২২ www.24ghonta.news২০ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ৪ জিলকদ ১৪৪৩ হিজরি

বড়দারগারো হাট এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় লেগুনার ড্রাইভার নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩ জুন, ২০২২ । ৫:৩৮ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২০) নামের এক লেগুনার ড্রাইভার নিহত হয়েছে। সে মিরেশ্বরাই উপজেলার হাম্মাদিয়া গ্রামের ওসমান গনির ছেলে।

শুক্রবার (৩ জুন) বেলা দুইটার দিকে বড় দারগারো হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা যায়, চট্টগ্রামমূখি একটি লেগুনাকে পেছন থেকে আরেকটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই লেগুনা ড্রাইভার মারা যায়।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর দুইটার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মেহেদী হাসান নামের এক লেগুনা ড্রাইভার নিহত হয়েছে। নিহতের লাশ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন