২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৯ নভেম্বর ২০১৯ www.24ghonta.news১৫ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২ রবিউস সানি ১৪৪১ হিজরি

আফগানিস্তানে মাইন বিস্ফোরণে নিহত ১৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ । ৯:৩৯ রাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলে কুন্দুস প্রদেশে বুধবার একটি গাড়ী স্থল মাইনে আঘাত করায় ৮ শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। এক সরকারী কর্মকর্তা এ কথা জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমী বলেন,সন্ধ্যা ৫টার দিকে তালিবান সন্ত্রাসীদের পুতে রাখা মাইনের সঙ্গে বেসামরিক নাগরিকদের বহনকারী একটি গাড়ীর ধাক্কা লেগে ১৫ জন নিহত হয়েছে এবং অপর ২ জন আহত হয়েছে।

তাজিকিস্তান সীমান্তের কাছে এই মাইন বিষ্ফোরণে নিহতদের মধ্যে ৮ জন শিশু, ৬ নারী ও ১ জন পুরুষ রয়েছে।

তবে কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি।এই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেই হামলা হয়েছে কী-না তা নিশ্চিত নয়।

এই এলাকায় প্রায়ই তালেবান ও মার্কিন সমর্থিত আফগান বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন