রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাউজান উপজেলা আওয়ামী যুবলীগ।
শনিবার (৪ জুন) সকালে বিক্ষোভ মিছিলটি উপজেলার মুন্সিরঘাটা চত্বর থেকে বের হয়ে জলিলনগরে এসে শেষ হয়।
মিছিল শেষে এক প্রতিবাদ সভা উপজেলা আওয়ামীলীগের কার্যালয় সন্মুখস্থ চত্বরে রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল। প্রতিবাদ সভায় উপজেলা যুবলীগের সি. নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ জুন, ২০২২ । ৬:০৩ সন্ধ্যা