২৪ ঘন্টা নিউজ
সোমবার ৬ জুন ২০২২ www.24ghonta.news২৩ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ৭ জিলকদ ১৪৪৩ হিজরি

সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ জুন, ২০২২ । ১০:৩৮ সকাল

সিলেটের জৈন্তাপুরে টিলা ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (০৬ জুন) ভোর রাতে উপজেলার ৬ নং চিকনাগুল ইউনিয়নের ঠাকুরির মাটি পূর্ব সাতজনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- জুবের আহমদ, তার স্ত্রী সুমি বেগম, পাঁচ বছর বয়সী ছেলে সাফি আহমদ ও মা শামীম আরা বেগম।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর গাজী বলেন, অতিরিক্ত বৃষ্টিতে ঠাকুরির মাটি সাতজনি এলাকায় টিলা ধসে বসতঘরের ওপর পড়ে। এতে ওই ঘরে বসবাসরত একই পরিবারের চারজন ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মৃতদের সুরতহালের কাজ চলছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন