২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১০ জুন ২০২২ www.24ghonta.news২৭ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ১১ জিলকদ ১৪৪৩ হিজরি

দুই বছর পর বাংলাদেশ-ভারত বাস চলাচল শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুন, ২০২২ । ৯:৩৭ সকাল

করোনা মহামারির কারণে দুই বছর যাবত বন্ধ ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে বাস চলাচল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ থেকে চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) আন্তর্জাতিক বাস সেবা।

আজ শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ৭টায় রাঝধানীর মতিঝিলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাস সার্ভিস উদ্বোধন হয় । সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিআরটিসির চেয়ারম্যান জনাব মো. তাজুল ইসলাম।

স্বাভাবিক সময়ে বাংলাদেশ-ভারতের ৫টি আন্তঃসীমান্ত রুটে বাস চলাচল করত। এগুলো হলো- ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি-ঢাকা, আগরতলা-ঢাকা-কলকাতা-আগরতলা এবং ঢাকা-খুলনা-কলকাতা-ঢাকা।

পাঁচটি রুটের মধ্যে ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি-ঢাকা রুট ছাড়া বাকি ৪টি রুটে শুক্রবার থেকে বাস সেবা চালু হচ্ছে বলেও জানিয়েছে বিআরটিসি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন