২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১০ জুন ২০২২ www.24ghonta.news২৭ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ১১ জিলকদ ১৪৪৩ হিজরি

জাতিসংঘের হাই রিপ্রেজেন্টেটিভ হলেন রাবাব ফাতিমা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুন, ২০২২ । ১০:২০ সকাল

জাতিসংঘের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ব সংস্থাটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশি দূতকে এমন সম্মানিত পদে নিয়োগ দেন।

নিউ ইর্য়ক সময় বৃহস্পতিবার জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাবাব ফাতিমা স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপ দেশগুলোর হাই রিপ্রেজেন্টিটিভ হিসেবে কাজ করবেন।

১৯৮৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেয়া রাবাব ফাতিমা জ্যামাইকার কোর্টনি রাতারির স্থলাভিষিক্ত হবেন। দীর্ঘ কর্মজীবনে পেশাদার এই কূটনীতিক নিউ ইয়র্ক, কলকাতা, জেনেভা ও বেইজিংয়ে দায়িত্ব পালন করেছেন।

নিউ ইয়র্কে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নেয়ার আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও কমনওয়েলথে কাজ করেছেন।

রাবাব ফাতিমা ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন