২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ জুন ২০২২ www.24ghonta.news৩০ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ১৪ জিলকদ ১৪৪৩ হিজরি

বিএম ডিপো বিস্ফোরণে আহতদের চিকিৎসায় অর্থ সহায়তা দিলেন আ জ ম নাছির

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ জুন, ২০২২ । ৪:০২ বিকাল

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে আহতদের চিকিৎসা সেবায় ব্যক্তিগত পক্ষ থেকে অর্থ সহায়তা দিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আজ সোমবার (১৩ জুন) সকালে তিনি আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসানের হাতে অর্থ সহায়তার চেক তুলে দেন।
এসময় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, চক্ষু বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগ পরিদর্শন করেন।

তিনি চিকিৎসাধীন রোগীদের সাথে কুশল বিনিময় করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। পরবর্তীতে তিনি হাসপাতালের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় অংশ নেন।

এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, চমেক অধ্যক্ষ ডা. সাহানা আকতার, চমেক বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রধান অধ্যাপক রফিক উদ্দিন, অর্থোপেডিক্স বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. চন্দন কুমার দাশ, বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, সহসভাপতি ডা. রিজোয়ান রেহান, ডা. প্রনয় কুমার দত্ত, ডা. হাফিজ উদ্দিন, ডা. অংশু চৌধুরী, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর হোসাইন, কাউন্সিলর শৈবাল দাশ সুমনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন