২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ জুন ২০২২ www.24ghonta.news৩০ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ১৪ জিলকদ ১৪৪৩ হিজরি

মিরসরাইতে ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ি আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ জুন, ২০২২ । ৯:৩৯ রাত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে ১৮’শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। রবিবার (১২ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খৈইয়াছরা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মসজিদিয়া ছরারকুল রাস্তার মাথা এলাকা থেকে কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং এলাকার মো. হোসেনের পুত্র মো. আব্দুল্লাহ (২২) ও একই থানার মো. সোয়াবের পুত্র মো. সাদেক (২২) কে ১৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন যাবত তারা টেকনাফ সীমান্ত থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য সংগ্রহ করে শহরের বিভিন্ন মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছে।

এছাড়া একইদিন সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকারা ফকির বাড়ীর রাস্তার মাথা থেকে নোয়াখালী থানার অভিরামপুর এলাকার মো. আবুল কাশেমের পুত্র আব্দুল হামিদ (৩০) কে ৪’শ ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার বিকালে এবং সন্ধ্যায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৮’শ ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইন দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ জুন) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন