২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৪ জুন ২০২২ www.24ghonta.news৩১ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ১৫ জিলকদ ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে পুকুরে ডুবে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ । ৫:২২ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে পুকুরে পড়ে মোঃ তাইমুর (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার সময় পৌরসভার ঈদিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তাইমুর পৌরসভার উত্তর ঈদিলপুর গ্রামের ৯নং ওয়ার্ডের মিলন চৌধুরী বাড়ির লিটু চৌধুরীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আমার ছেলে সকালে খেলার ছলে বাড়ির সামনের পুকুরে অসাবধানবসত পড়ে যায়। এরপর পুকুরের পানিতে খুঁজে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এদিকে দুপুর ২টার সময় ঈদিলপুর জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাইমুরকে দাফন করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন