২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৪ জুন ২০২২ www.24ghonta.news৩১ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ১৫ জিলকদ ১৪৪৩ হিজরি

আনোয়ারায় রিকশা উপহার পেয়ে খুশিতে আত্মহারা আবুল কালাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ । ৫:২৬ সন্ধ্যা

আনোয়ারা প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের উদ্যােগে দরিদ্র রিকশা চালক আবুল কালাম (৭০) নতুন রিকশা হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৪ জুন) দুপুরের উপজেলা কার্যালয়ের সামনে রিকশা চালক আবুল কালামের হাতে নতুন রিকশা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়র আহমেদ।

নতুন রিকশা পেয়ে খুশিতে আত্মহারা আবুল কালাম (৭০) জানান, আমি দীর্ঘদিন ৩০ বছর যাবৎ রিকশা চালিয়ে জীবিকার নির্বাহ করি।আমার সংসারের স্ত্রীসহ ৩ ছেলে মেয়ে রয়েছে। গত সপ্তাহে রাস্তা পাশে রিকশা রেখে দোকানের চা খাচ্ছিলাম। হঠাৎ বেপরোয়া গতির একটি গাড়ি আমার রিকশাটিকে সজোরে ধাক্কা দিলে রিকশাটি সম্পূর্ণরূপে ভেঙ্গে যায়। আমি দিশেহারা অবস্থায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদের কাছে আমার দুঃখে কথা জানালে, ওনি আমাকে নতুন একটা রিকশা উপহার দেন। আমি শেখ জোবায়ের মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এই বিষয়ের উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবারয় আহমেদ জানান, দরিদ্র রিকশা চালক আবুল কালাম আমাকে ওনার দুঃখের কথা জানালে আমি আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের সহযোগিতায় আবুল কালামের হাতে একটি নতুন রিকশা হস্তান্তর করি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন