২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৫ জুন ২০২২ www.24ghonta.news১ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ১৬ জিলকদ ১৪৪৩ হিজরি

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ জুন, ২০২২ । ৩:৪৪ বিকাল

লোহাগাড়ার পুটিবিলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও ড্রাম ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান।

নিহত তৌহিদ মোটরসাইকেল আরোহী ছিলেন বলে জানা গেছে। তবে নিহত ৭ বছর বয়সী শিশুর নামপরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগাড়ার পুটিবিলা এলাকায় দ্রুত গতির একটি ড্রাম ট্রাক পেছন থেকে একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী তৌহিদ ঘটনাস্থলে প্রাণ হারান। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়। তবে শিশুটি কিসের যাত্রী ছিল প্রাথমিকভাবে তা জানা যায়নি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন