২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৬ জুন ২০২২ www.24ghonta.news২ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ১৭ জিলকদ ১৪৪৩ হিজরি

শাহ আমানত বিমানবন্দরে সোনাসহ যাত্রী আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ । ১২:১৪ দুপুর

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় ১ কেজি ২৪৫ সোনা জব্দ করা হয়েছে। এছাড়া ওই যাত্রীর কাছ থেকে ৯ কেজি সিসা বার ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।

বৃহস্পতিবার (১৬ জুন) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী মোহাম্মদ মাসুদ রানার কাছ থেকে এগুলো জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর আসে দুবাই থেকে এক যাত্রী লুকিয়ে বিপুল পরিমাণ সোনা নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন। তথ্যের ভিত্তিতে বিমান বাংলাদেশের বিজি-১৪৮ ফ্লাইট তল্লাশি করে এক যাত্রীর শরীর ও বিমানের সিটে রাখা অবস্থায় ১ কেজি ২৪৫ গ্রাম ওজনের সোনা জব্দ করা হয়েছে। এছাড়া তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ জেজি সিসা বার ও কয়েকটি মোবাইল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় যাত্রী মাসুদ রানাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন