২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৬ জুন ২০২২ www.24ghonta.news২ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ১৭ জিলকদ ১৪৪৩ হিজরি

আনোয়ারায় ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ । ৯:৪৭ রাত

আনোয়ারা প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ সংক্রান্ত ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে এই মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় স্কুল শিক্ষার্থীদের আগুন থেকে মানুষদের উদ্ধার করা এবং প্রাথমিক চিকিৎসার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।

এসময় আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিস টিম, স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন