২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৭ জুন ২০২২ www.24ghonta.news৩ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ১৮ জিলকদ ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত বেড়ে ২৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুন, ২০২২ । ১২:৪৭ দুপুর

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৬৮ শতাংশ। তবে এ সময় করোনায় কারো মৃত্যু হয়নি।

আজ ১৭ জুন, শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে ৪৫৭টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৬ জনই নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৭১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ১৭২ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন