২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৭ জুন ২০২২ www.24ghonta.news৩ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ১৮ জিলকদ ১৪৪৩ হিজরি

নোয়াখালীতে দুই মাদক কারবারি গ্রেফতার, বিপুল মাদক উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুন, ২০২২ । ৩:২৭ বিকাল

নোয়াখালীতে পেশাদার দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামের মৃত আক্কাছ মিয়ার ছেলে হারুনুর রশিদ কাজল(৫৮) এবং একই উপজেলার ছয়ানি ইউনিয়নের ভবানীজীবন পুর গ্রামের নুরুল আমিনের ছেলে ইকবাল হোসেন(৪২)।

বৃহস্পতিবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে এগারোটায় জেলার মাইজদী হাউজিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার কাজল এবং ইকবাল দু’জনেই পেশাদার মাদক কারবারি। এরা জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করতেন।

নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার দু’জনই পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন