২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৮ জুন ২০২২ www.24ghonta.news৪ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ১৯ জিলকদ ১৪৪৩ হিজরি

চুনতিতে বাসচাপায় সিএমপির কনস্টেবল নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ জুন, ২০২২ । ১২:৩৮ রাত

লোহাগড়ার চুনতি এলাকায় বাসচাপায় মারুফুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার এএসআই বাদশা মিয়া বলেন, নিহত মারুফুল ইসলাম কক্সবাজার জেলার উত্তর হারবাংয়ের বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

তিনি বলেন, কক্সবাজার থেকে মোটরসাইকেলে চট্টগ্রাম শহরের দিকে আসছিলেন মারুফুল। লোহাগড়ার চুনতি এলাকায় পৌঁছলে কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারফুলের মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।

তিনি বলেন, ঘটনার পরপরই চালক ও হেলপার বাসটি নিয়ে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জেএন/মোরশেদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন