২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৮ জুন ২০২২ www.24ghonta.news৪ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ১৯ জিলকদ ১৪৪৩ হিজরি

মক্কায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ জুন, ২০২২ । ১১:৫৯ সকাল

সৌদি আরবের মক্কায় মো. হেলাল উদ্দিন মোল্লা (৬২) ও রামুজা বেগম (৫৪) নামের আরও দুই বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে।

মৃত মো. হেলাল উদ্দিন মোল্লা জয়পুরহাট সদরের বাসিন্দা। আর, রামুজা বেগম কুমিল্লা আর্দশ সদরের বাসিন্দা।

গতকাল শুক্রবার মক্কা বাংলাদেশ অফিসের হজ কাউন্সিলর জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিন জন পুরুষ এবং এক জন নারী।

এদিকে, গতকাল পর্যন্ত ১৮ হাজার ৪১ জন হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ এবং বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ১৪ হাজার ৬৫৬ জন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন