২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৮ জুন ২০২২ www.24ghonta.news৪ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ১৯ জিলকদ ১৪৪৩ হিজরি

উরফি জাভেদের সঙ্গে সারা আলি খানের তুলনা!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ জুন, ২০২২ । ২:২৬ দুপুর

বলিউডের বর্তমান সময়কার টেলেন্টেড অভিনেত্রীদের মধ্যে সারা আলী খান অন্যতম। যিনি খুব অল্প সময়ের মধ্যে ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

প্রথম সিনেমায় অভিনয় করেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন সারা। তবে সোশ্যাল মিডিয়ায় নানা সময় কোনো না কোনো কারণে তাকে হতে হয় ট্রোলের শিকার। অভিনয় ছাড়াও ফ্যাশনের জন্যও সারা খুব বিখ্যাত। প্রায়ই সারা তার বোল্ড লুকে ধরা দেন। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নিজের বোল্ড লুকের ছবিও শেয়ার করে থাকেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ে এক ইভেন্টে গিয়েছিলেন সারা। এ সময় অভিনেতা বরুণের সঙ্গে হাজির হন তিনি। তার পরনে ছিল স্বচ্ছ কালো কাট-আউট থাই স্লিট পোশাক। এমন এক কালো রঙের ট্রান্সপারেন্ট পোশাকে উপস্থিত হয়ে সবাইকে অবাক করে দেন সারা।

অনেকে তার ‍লুকের প্রশংসা করলেও অনেকে আবার কটাক্ষ করছেন সারাকে। সারার পোশাক ঘিরে নেটমাধ্যমে এখন তুমুল সমালোচনার ঝড়। মুহূর্তেই সারার সেই ছবি ছড়িয়ে পড়লে অনেকে কড়া সমালোচনা করেছেন।

এমনকি টেনে এনেছেন বরাবরই নিজের পোশাক, ফ্যাশন সেন্সের জন্য চর্চায় থাকা উরফি জাভেদ প্রসঙ্গও। সোশ্যাল মিডিয়ায় উরফির উদ্ভট ফ্যাশনের সঙ্গে তুলনা করা হচ্ছে সারাকে। সারার ছবির কমেন্ট বক্স-এ নেটিজেনদের অনেকাংশ বলছেন ‘এ কেমন পোশাক’। অনেকে আবার বলছেন উরফির মাধ্যমে অনুপ্রাণিত হয়েছেন সারা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন