২৪ ঘন্টা নিউজ
রবিবার ১ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news১৭ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ৪ রবিউস সানি ১৪৪১ হিজরি

গহিরা স্টুডেন্টস এসোসিয়েশন চবি’র নেতৃত্বে আকিফ-হাফিজুর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ । ১১:৪৯ সকাল

গহিরা স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটির সভাপতি আকিফ মাহমুদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খাঁন নির্বাচিত হয়েছেন।

আজ সংগঠনের কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে কাউন্সিলিং এর মধ্য দিয়ে সর্বসম্মতি ক্রমে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আইন বিভাগের ছাত্র আকিফ মাহমুদ কে সভাপতি এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের ছাত্র হাফিজুর রহমান খাঁন সাকিবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খাঁন বলেন, গহিরা স্টুডেন্টস এসোসিয়েশন একটি তারুণ্যের সংগঠন। আমাদের সংগঠনের সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করা এবং সামাজিক উন্নয়নে অবদান রাখা আমাদের লক্ষ্য। নিজেদের আত্মউন্নয়ন ও উচ্চ শিক্ষা গ্রহণে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের উদ্বুদ্ব করণ কর্মসূচী নেওয়া হবে। আমরা সকল সদস্যরা মিলে একটি পরিবার। অনাগত দিনগুলোতে সবার সহযোগিতা নিয়ে আন্তরিকতার সাথে কাজ করতে চাই।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মোঃ নিজাম উদ্দিন, মোঃ আরাফাত ইয়াছিন, মোঃ সাইফুল ইসলাম, শাফায়েত চৌধুরী,কাজী মোঃ ফয়সাল, আসিফ খাঁন,সাইদুর রহমান।

সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় ও জয়নাল আবেদীন হিরুর সভাপতিত্বে কাউন্সিলিং সম্পন্ন হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন