চট্টগ্রাম নগরীর ইপিজেড (ফ্রিপোর্ট) এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ মোস্তফা (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুন) রাত ১০টায় বেপজা মেডিকেলের পাশে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা ইপিজেডের কর্ণফুলী ব্যাংক কলোনির মৃত আবদুল সরকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, বেপজা মেডিকেলের পাশে বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শর্টে আহত হন মোস্তফা। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসধীন অবস্থায় তার মৃত হয়।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ জুন, ২০২২ । ৩:৪৬ বিকাল