২৪ ঘন্টা নিউজ
রবিবার ১ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news১৭ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ৪ রবিউস সানি ১৪৪১ হিজরি

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ । ২:৪০ দুপুর

যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ৯ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে ওই দুর্ঘটনায় বিমানের পাইলটও মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছে আরও তিনজন।

এনবিসি নিউজ ও সিএনএন জানিয়েছে, পিলাটাস পিসি-১২ নামের বিমানটি চেম্বারলেইন বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প পরেই বিধ্বস্ত হয়।

১২ যাত্রী নিয়ে এক ইঞ্জিনের ছোট বিমানটি আইডাহো যাওয়ার পথে খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনায় পড়ে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এক বিবৃতিতে ফেডারেল অ্যাভিয়েশন জানিয়েছে, চেম্বারলেইন বিমানবন্দর থেকে উড্ডয়নের পরে প্রায় এক মাইল দূরে ব্রুল কাউন্টিতে বিধ্বস্ত হয় বিমানটি।

রাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওই সময় আবহাওয়া পরিস্থিতি খুব খারাপ ছিল। সাউথ ডাকোটার ওই এলাকায় তখন তুষার ঝড় ছিল।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন