২৪ ঘন্টা নিউজ
রবিবার ১ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news১৭ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ৪ রবিউস সানি ১৪৪১ হিজরি

হলদিয়ায় খাজা গরীবে নেওয়াজ স্মৃতি সংসদের সুন্নী সম্মেলন সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ । ২:৫২ দুপুর

রাউজানে হলদিয়া হযরত খাজা গরিবে নেওয়াজ (রঃ) স্মৃতি সংসদ এর ব্যবস্হাপনায় ১৬ তম বিশাল সুন্নী সম্মেলন শনিবার সম্পন্ন হয়েছে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগঠক গর্জনীয়া রহমানিয়া ফাজিল মাদরাসার আরবী মুদাররিছ আল্লামা মুহাম্মদ জাফর আলম নুরী, ফুজুর বাড়ী আল আমিন জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে মাহফিলে প্রধান বক্তা ছিলেন লালিয়ার হাট রাজ্জাকিয়া হোসাঈনিয়া মাদরাসার অধ্যক্ষ রাবেতায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মহাসচিব আল্লামা ইকবাল হোসেন আল-ক্বাদেরী।

এতে বিশেষ বক্তা ছিলেন ছিফাতলি ক্বাদেরীয়া মুঈনীয়া কামিল এম.এ মাদরাসার আরবী প্রভাষক হযরতুল হাজ্ব আল্লামা মূঈন উদ্দীন খাঁন মামুন আলক্বাদেরী, মাহফিলে বিশেষ আলোচক ছিলেন খিরাম ক্বাদেরীয়া মুঈনীয়া দাখিল মাদরাসার আরবী শিক্ষক মাওলানা দিদারুল আলম আল-ক্বাদেরী। সংগঠনের সহ সভাপতি মাওলানা মামুন উদ্দিন আত্ত্বারী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদীয়া সুন্নীয়া আলীয়ার শিক্ষার্থি শায়ের মাছুমুর রশিদ আল-ক্বাদেরী।

মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এটিএম আলমগীর হোসাইন হোসাইনী, মাষ্টার শামসুল আলম,এম ইদ্রিস,সিকদার বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আবু তাহের,রুস্তম শাহ জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন, আন্তিকাজী চৌধুরী বাড়ী জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ বেলাল উদ্দিন, বাইতুন নুর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন আলক্বাদেরী, চৌধুরী বাড়ী জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাহাবুবুল আলম,
ইউপি সদস্য মুহাম্মদ আলী,মাওলানা মামুন প্রমুখ।

উল্লেখ্য সুন্নী সম্মেলন কে সামনে রেখে আগের দিন এলাকার একাধিক সামাজিক সংগঠনের নেতৃত্বে বিশাল মোটর র‍্যালি বের করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন