২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২১ জুন ২০২২ www.24ghonta.news৭ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২২ জিলকদ ১৪৪৩ হিজরি

সাংবাদিক মহসিন চৌধুরীর বড় মেয়ে সামিহা আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুন, ২০২২ । ১১:০৯ সকাল

বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরীর বড় মেয়ে সামিহা রুদবা চৌধুরী (১৯) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২১ জুন) ভোর ৫ টায় নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি এ বছর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (ইংলিশ মিডিয়াম) হতে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। বাংলাদেশ এলিমেন্টারি স্কুল হতে এসএসসি পাশ করেছিলেন। জেএসসি ও এসএসসি দুটি পরীক্ষাতেই জিপিএ গোল্ডেন ৫ অর্জন করেছিলেন। শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই কৃতিত্বের ছাপ রেখেছিলেন।

আজ মঙ্গলবার বাদে জোহর নগরীর খলিফাপট্টি বায়তুন নুর জামে মসজিদের সামনে প্রথম এবং বাদে আছর পটিয়া এয়াকুব দণ্ডির নোয়াজি মুনসী জামে মসজিদ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সামিহা রুদবাকে দাফন করা হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন