২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২১ জুন ২০২২ www.24ghonta.news৭ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২২ জিলকদ ১৪৪৩ হিজরি

৭৮ কোটি লোকসানের পর জিফাইভে কঙ্গনার সিনেমা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুন, ২০২২ । ১২:৫১ দুপুর

বিতর্কে যতটা দক্ষ কঙ্গনা রনৌত, ব্যর্থ বক্স অফিসে ঠিক ততটাই। পরিসংখ্যান বলছে, ৩২ সিনেমায় অভিনয় করেছেন কঙ্গনা, যার মধ্যে ২৭ সিনেমা গড়পড়তা, সেমি-হিটস ও ফ্লপ। শুধু পাঁচটি সিনেমা হিট হয়েছে।

এই হিসাব আরও বিশ্লেষণ করলে কঙ্গনার টানা আট সিনেমাই ফ্লপ হয়েছে। সবশেষ ‘ধাকাড়’র অবস্থা এতটাই খারাপ যে মুক্তির অষ্টম দিনে ভারতে মাত্র ২০ জন দর্শক সিনেমাটি দেখেছে। তবে এমন ব্যর্থতা গায়ে মাখছেন না কঙ্গনা রনৌত। নিজেকে বলছেন ‘বক্স অফিস কুইন’।

বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, ৮৫ কোটি রুপি বাজেটের ‘ধাকাড়’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তিতে লোকসান গুনতে হয়েছে ৭৮ কোটি রুপি। প্রেক্ষাগৃহ থেকে তিন কোটি রুপিও তুলতে পারেনি সিনেমাটি।

সেই ব্যর্থতার কথা স্মরণে রেখে এবার ডিজিটালে ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে চলেছেন সিনেমাটির প্রযোজকেরা। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভে ১ জুলাই প্রিমিয়ার হতে চলেছে ‘ধাকাড়’। প্রযোজক দীপক মুকুট ও চিফ বিজনেস অফিসার মনীশ কলরা এ খবর নিশ্চিত করেছেন বলে দাবি বলিউড হাঙ্গামার।

কঙ্গনা রনৌত এখন যোগ দিয়েছেন পরিচালনায়; ‘ইমারজেন্সি’ শিরোনামে নতুন একটি প্রজেক্টের কাজ শুরু করেছেন তিনি। এই তথ্য নিজেই জানিয়েছেন অন্তর্জালে। ২০২১ সালের জুনে এই প্রজেক্টের ঘোষণা দিয়েছিলেন তিনি।

এর আগে ‘মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমা পরিচালনা করেছেন কঙ্গনা রনৌত।

স্পাই থ্রিলার ‘ধাকাড়’-এর কেন্দ্রীয় চরিত্র নারী আর তিনি হচ্ছেন কঙ্গনা রনৌত। এ সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা গেছে অর্জুন রামপালকে। সিনেমাটি পরিচালনা করেছেন রজনীশ ঘাই।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন