২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২১ জুন ২০২২ www.24ghonta.news৭ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২২ জিলকদ ১৪৪৩ হিজরি

কাপ্তাইয়ে গাঁজা- ইয়াবাসহ আটক ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুন, ২০২২ । ৪:২১ বিকাল

কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ একজন আটক হয়েছেন। তার নাম মোহাম্মদ শাহজামাল (৪৩)। সে চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনা মাস্টার কলোনি এলাকার মৃত নুরু মিয়ার ছেলে।

আজ ২১ জুন, মঙ্গলবার রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে আসামিকে সোপর্দ করা হয়েছে। গতকাল সোমবার রাতে বিশেষ অভিযানে তিনি আটক হন।

কাপ্তাই থানা সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর মোদ্‌দাছ্‌ছের হোসেনের দিকনির্দেশনায় কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দিন এর নেতৃত্বে এসআই আশরাফ উদ্দিন, এএসআই সাখাওয়াত হোসেন, এএসআই লিমন মিয়া, এএসআই সেলিম সিরাজ মজুমদার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কাপ্তাই থানাধীন বারঘোনিয়া এলাকা হতে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা সহ মোহাম্মদ শাহজামাল (৪৩) গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে মঙ্গলবার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালের ৩৬(১) সারনীর ১০(ক)/ ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এবং মঙ্গলবার রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে আসামিকে সোপর্দ করা হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন