২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২১ জুন ২০২২ www.24ghonta.news৭ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২২ জিলকদ ১৪৪৩ হিজরি

আইসিটি মামলাঃসাবেক চেয়ারম্যান রুস্তম আলী কারাগারে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুন, ২০২২ । ১১:২৮ রাত

ফটিকছড়ি প্রতিনিধিঃডিজিটাল সিকিউরিটি আইনে দায়েরকৃত মামলায় কারাগারে গেলেন ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উত্তর জেলা আওয়ামী লীগ নেতা রুস্তম আলী।

মঙ্গলবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জহুরুল কবিরের আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, ২০২০ সালের ১৬ জানুয়ারী রাতে বাগান বাজার ইউনিয়নের বড়বিল মতিননগর জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহ্ফিলে বক্তব্য রাখতে গিয়ে ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীকে জড়িয়ে অপমানজনক মন্তব্য করেন বলে ক্ষুব্ধ হয়ে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের করেন তরিকত ফেডারেশন কর্মী ওমর ফারুক।

এদিকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও বাগান বাজার থেকে পাঁচবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান রুস্তম আলীর বিরুদ্ধে মিথ্যা আইসিটি মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম রহমান স্বাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন