২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৩ জুন ২০২২ www.24ghonta.news৯ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২৪ জিলকদ ১৪৪৩ হিজরি

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে গুলি, নিহত ১

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে গুলি, নিহত ১
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ । ১২:০৭ দুপুর

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে গুলি চালিয়েছে দুবৃত্তেরা। এতে মোহাম্মদ শাহ (৪০) নামের একজন নিহত হয়েছেন। তিনি ওই ক্যাম্পের মোহাম্মদ আব্দুলাহর ছেলে। বুধবার রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকার ১৭ নম্বর ইরানী পাহাড় রোহিঙ্গা ক্যাম্পে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ‘একদল অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তের’ গুলিতে নিজের ঘরের সামনেই আহত হন মোহাম্মদ শাহ। স্থানীয়রা তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পে সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যায়।

“শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ বিষয়ে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত এপিবিএন পুলিশ সুপার নাইমুল হকসহ সংশ্লিষ্টদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন