২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৪ জুন ২০২২ www.24ghonta.news১০ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২৫ জিলকদ ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে ছাত্রলীগের আনন্দ র‍্যালি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুন, ২০২২ । ৬:০৬ সন্ধ্যা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: ৬.১৫ কিলোমিটারের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন আগামীকাল শনিবার। এ সেতুর উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে আনন্দ র‌্যালি করেছে ছাত্রলীগ।

শুক্রবার (২৪ জুন) বিকেলে ‘পদ্মা সেতুর বিজয়গাঁথা ইতিহাসের বিস্ময়’ এ প্রতিপাদ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ র‌্যালি করেছে পৌরসভা ছাত্রলীগ।

এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন হাতে অংশ নেন।

পৌরসভা ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও সাহসি নেতৃত্বের কারণে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। এর জন্য প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন