২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৪ জুন ২০২২ www.24ghonta.news১০ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২৫ জিলকদ ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুন, ২০২২ । ১০:৪০ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে।

শুক্রবার (২৪ জুন) বিকেলে সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ নুরুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ, পৌর কাউন্সিলর জোবাইদা বেগম, টিসিবি ডিলার ওবাইদুল হক ও উপজেলা পরিষদের সিএ মো. শওকত আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বোয়ালখালীতে ১১ হাজার ৪ শত ৭৮ পরিবার এ সুবিধা পাবেন।

ভর্তুকি মূল্যে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা এবং সয়াবিন ১১০ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে। এ কার্যক্রম চলবে ৮ জুলাই পর্যন্ত।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন