২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৫ জুন ২০২২ www.24ghonta.news১১ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২৬ জিলকদ ১৪৪৩ হিজরি

পদ্মা সেতুর মাঝে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ জুন, ২০২২ । ১২:৫২ দুপুর

পদ্মা সেতুর উদ্‌বোধন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার পদ্মা সেতুর মাঝে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন। এ সময় বিমান বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন উড্ডয়ন-কৌশল প্রদর্শন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী সেতুতে তাঁর বহর নিয়ে কিছুক্ষণ অবস্থান করেন। তিনি পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করেন।

আজ দুপুর ১২টা ৯ মিনিটে পদ্মা সেতুতে উঠে সেতুর মাঝে নামেন তিনি।

এর আগে দুপুর ১২টার দিকে মাওয়া প্রান্তে ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্‌বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেখানে উদ্‌বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্‌বোধন করেন। এর আগে তিনি সেখানে মোনাজাতেও যোগ দেন।

সেতু উদ্‌বোধনের পর প্রধানমন্ত্রী মাওয়া পয়েন্ট থেকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টের উদ্দেশে যাত্রা শুরু করেন। জাজিরার দিকে যাওয়ার পথে দুপুর ১২টা ১২ মিনিটের দিকে গাড়ি থামিয়ে নেমে যান প্রধানমন্ত্রী। পদ্মা সেতুতে দাঁড়িয়ে তিনি বিমান বাহিনীর মহড়া দেখেন।

মাওয়া প্রান্তে টোল দিলেন প্রধানমন্ত্রী

এর আগে আজ বেলা ১১টা ৪৮ মিনিটে মাওয়া প্রান্তে টোল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী ও অতিথিদের গাড়ি সেতু পাড়ি দেন। আগামীকাল রোববার ভোর থেকে টোল দিয়ে সাধারণ যানবাহন চলাচল শুরু করবে সেতু দিয়ে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন