২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৫ জুন ২০২২ www.24ghonta.news১১ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২৬ জিলকদ ১৪৪৩ হিজরি

এস আলম পাওয়ার প্লান্টে বিস্ফোরণে অগ্নিদগ্ধ ২ শ্রমিক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ জুন, ২০২২ । ৯:৩১ রাত

বাঁশখালী উপজেলার গন্ডামারায় এস আলম গ্রুপের নির্মানাধীন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রর পাওয়ার প্লান্টে তেলের ড্রাম বিষ্ফোরণে ২ জন শ্রমিক আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দু’জন হলেন-শাহাদাত হোসেন (২২) ও ইমাম উদ্দিন (৩০)।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর বলেন, বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের আমরা বিষয়টি শুনেছি। তবে বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, আজ শনিবার বিকালে গন্ডামারা এস আলম পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে আহত হয়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আরমান চৌধুরী বলেন, আহতদের মধ্যে ইমামের পা ভেঙ্গে গেছে। শাহাদতের একটি হাত প্রায় বিচ্ছিন্ন এবং তার অবস্থা আশঙ্কাজনক। আহতদের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের দুজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন