২৪ ঘন্টা নিউজ
রবিবার ১ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news১৭ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ৪ রবিউস সানি ১৪৪১ হিজরি

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন ১৩ জানুয়ারি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ । ৭:০৪ রাত

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শূণ্য হওয়া আসনে উপনির্বাচন ১৩ জানুয়ারি।

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১২ ডিসেম্বর। যাচাই-বাছাই ১৫ ডিসেম্বর। প্রত্যাহারের শেষ দিন ২২ ডিসেম্বর। এ আসনে সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট হবে।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে তফসিল ঘোষণা করেন সিনিয়র সচিব মো. আলমগীর।

তিনি বলেন, এ সময় বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভা, চাঁদপুর জেলার হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ৭ নভেম্বর চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন