২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৬ জুন ২০২২ www.24ghonta.news১২ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২৭ জিলকদ ১৪৪৩ হিজরি

বার আউলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের ডান পা অবশেষে কেটে ফেলতে হলো

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ জুন, ২০২২ । ৬:২৪ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় সড়ক দূর্ঘটনায় আহত হওয়া স্কুল শিক্ষক মোঃ আলমগীর (৪৫) এর ডান পা অবশেষে কেটে ফেলতে হলো।

ফুলতলা এলাকা থেকে বাড়ি ফেরার সময় মহাসড়ক থেকে দুরে গিয়ে বেপরোয়া একটি ক্রেন ওভারটেক করতে গিয়ে গত বুধবার রাত সাড়ে আটটার সময় তাকে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে। দূর্ঘটনায় শিক্ষক আলমগীর পায়ে, বুকে মারাত্মকভাবে জখম হন। এদিকে ডাক্তারের অনেক চেষ্টায়ও রাখ যাযনি তার ডান পা।

মোঃ আলমগীর বার আউলিয়াস্থ হাফিজ জুট মিলস সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং মো কামাল উদ্দিনের পুত্র। এক পা কেটে ফেলার পরও অপর পা’য়ে বেশ জখম হয়েছে বলে জানান তার ফুফাতো ভাই মঞ্জুরুল ইসলাম। তিনি জানান, শিক্ষক আলমগীর দূর্ঘটনায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন। বর্তমানে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন