২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৭ জুন ২০২২ www.24ghonta.news১৩ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২৮ জিলকদ ১৪৪৩ হিজরি

সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনায় আক্রান্ত : প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ জুন, ২০২২ । ১:৪৫ দুপুর

সুপ্রিম কোর্টের ১২ জন বিচারপতির করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার সকালে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হলে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘বর্তমানে আমাদের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত। কোর্ট পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে।’

এমন পরিস্থিতিতে আইনজীবীদের সহযোগিতার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘পরিস্থিতি খারাপ হলে তো মনে হয় আবার ভার্চুয়াল আদালত পরিচালনা করতে হবে।’

এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রধান বিচারপতিকে বলেন, ‘আদালত পরিচালনায় সব ধরনের সহযোগিতা করব।’

জানা গেছে, আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি মো. ইকবাল কবীরসহ ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন