২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৮ জুন ২০২২ www.24ghonta.news১৪ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২৯ জিলকদ ১৪৪৩ হিজরি

শ্রীলেখা’র নামে ফেক অ্যাকাউন্ট, পাঠানো হচ্ছে নোংরা ছবি!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ । ১২:০৬ দুপুর

বির্তক যেনো পিছু ছাড়তে নারাজ টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। এবারের তার নামে ইনস্টাগ্রামে ফেক অ্যাকাউন্ট! তবে কোন ভাবে বুঝবার উপায় নেই যে সেটি ফেক অ্যাকাউন্ট। কিন্তু শ্রীলেখা বুঝিয়ে দিয়েছে সেটি তার না।

সবাইকে সর্তক করে অভিনেত্রী লিখেছেন , এই প্রোফাইল থেকে নোংরা ছবি পাঠানো হচ্ছে, তার ফলোয়ারদের!

ফেসবুকে ফেক প্রোফাইলের স্ক্রিনশট শেয়ার করে শ্রীলেখা লিখলেন, “ আমার নাম নিয়ে এই অ্যাকাউন্ড থেকে আমার কনট্যাক্ট দের ফোন করা হচ্ছে, নোংরা ছবি পাঠানো হচ্ছে। এই অ্যাকাউন্টের নামে রিপোর্ট করুন। কেউ নিশ্চয়ই আমার মানহানি করার চেষ্টা করছে।”

সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ শ্রীলেখা মিত্র। জীবনের নানা সুখ-দুঃখের মুহূর্তে অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নেন অভিনেত্রী।

এই সোশ্যাল মিডিয়াতেই দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন, পথপশুদের সাহায্যের জন্য এগিয়ে আসেন ও সাহায্যের কথা বলেন। শুধু তাই নয়, অভিনয়, সমাজসেবার পাশাপাশি শ্রীলেখা ছবি পরিচালনাও করেছেন।

আর এমন একজন জনপ্রিয় অভিনেত্রীর নামে ফেক প্রোফাইল খুলে নোংরামি! হতবাক করেছে অনুরাগীদের। তবে শ্রীলেখা ছাড়ার পাত্রী নন।

এত সবের মাঝেও শ্রীলেখার ফেসবুকে এক পুরুষসঙ্গীর সঙ্গে অভিনেত্রীর ছবি দেখে গুঞ্জন শুরু হয়েছে নেটপাড়ায়। আর এই গুঞ্জনের রসদ দিয়েছেন অভিনেত্রী নিজেই।

তার ফিটনেস প্রশিক্ষক ত্র্যম্বকের সঙ্গে একাধিক ছবি দিয়ে পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, “আপনাদের চিন্তাভাবনাকে উসকে দিলাম!”

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন