২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৮ জুন ২০২২ www.24ghonta.news১৪ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২৯ জিলকদ ১৪৪৩ হিজরি

আলিয়ার মা হওয়ার খবরে ‘ঈর্ষা’ হচ্ছে নায়িকা মাহির

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ । ৪:০২ বিকাল

শুভ খবরে বলিউডে শুভেচ্ছার বন্যা বইছে। বিয়ের মাত্র আড়াই মাসে আলিয়া ভাট জানিয়ে দিয়েছেন, বাবা হচ্ছেন রণবীর কাপুর। সন্তানসম্ভবা আলিয়ার এই খবরে শুভকামনার হিড়িক লেগেছে অন্তর্জালে।

সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে এই নায়িকার শুভেচ্ছা বার্তাটা একটু ভিন্ন রকম। সবাই যেখানে অভিনন্দনে ভাসাচ্ছেন আলিয়াকে, সেখানে মাহি তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘আলিয়া, আমি ঈর্ষান্বিত’।

মাহির এমন বার্তা আরও গভীর করেছেন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মন্তব্য করেছেন, ‘তোর শিগগিরই হবে।’ কিন্তু এই মন্তব্যের বিপরীতে মাহি লিখেছেন, ‘এই জন্যই আমি ঈর্ষান্বিত। কারণ, আমার হবে না।’

মাহিয়া মাহি গত বছরের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী-রাজনৈতিক রাকিব সরকারের সঙ্গে নতুন করে সংসার পেতেছেন।

সোমবার সকালে সামাজিক পাতায় মা হতে যাওয়ার সুখবর দেন আলিয়া ভাট। ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার দিয়ে আলিয়া ক্যাপশন দেন, শিগগিরই আমাদের সন্তান আসছে!

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন